সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ, দুলাভাই গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেটের মোগলাবাজার এলাকায় এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে রোববার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জানা গেছে, গ্রেফতার হওয়া রুকন মিয়া সিলেট মহানগর মোগলাবাজার থানা এলাকার বীরমঙ্গল গ্রামের লাল মিয়ার ছেলে। র‌্যাব সূত্র জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা।

তিনি প্রায়ই তার বোনের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে রুকন মিয়া গোপনে তার শ্যালিকার কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে রুকন মিয়ার অনৈতিক আচরণ বাড়তে থাকলে ভিকটিম বিষয়টি তার বোনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি সন্তানও রয়েছে। এরপরও ভিকটিমকে হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখতে চাপ দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে রুকন মিয়া ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভিকটিম পর্নোগ্রাফি আইনে মোগলাবাজার থানা-এ একটি মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে চলে যান। এ তথ্যটি নিশ্চিত করে কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!