সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

আইসিসির সভা বাতিল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রভাব পড়েছে ক্রিকেটেও। কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত্য আইসিসির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর যুদ্ধাবস্থার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ আর দেশটির ক্রীড়া কাঠামোর সঙ্গে সখ্য বাড়াতেই দোহাকে বোর্ড সভার জন্য বেছে নেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে।

তবে নতুন কোনো তারিখ বা ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি। আইসিসির বোর্ড সভায় যে বড় বড় কর্তারা দোহায় গোলটেবিলে বসতেন, তাদের অনেকেই এখন গুজরাটের আহমেদাবাদে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘরের মাঠে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে থাকছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!