শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছাতকের জাউয়া বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে স্থানীয় জিনান রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন এবং বিএনপি নেতা আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন ও জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আলী, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন, সহ-সভাপতি ফারদিন ও রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ এবং কলেজ ছাত্রদল নেতা সম্রাট ও আজহারুল হক মান্না।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাত ইফতারের পূর্বে হাফিজ অলি উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!