শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিরিজ জিতলো পাকিস্তান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক’- মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২-১ এ সিরিজ নিজেদের করে নিয়েছে শান মাসুদের দল।

নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের সেঞ্চুরিতে ৩৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। ২২৩ বলে ১৩৪ রান করেন শাকিল। ৭৭ রানের লিড পায় স্বাগতিকরা।

৭৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই পাক স্পিনার সাজিদ ও নোমানের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। এই পাক স্পিনারের ঘূর্ণিতে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে জো রুট করেন সর্বোচ্চ ৩৩ রান। পাকিস্তানের পক্ষে নোমান ৬টি ও সাজিদ নেন ৪টি উইকেট।

জয়ের পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রানের। ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন পাক অধিনায়ক শান মাসুদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!