বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এক্স-জেসিডি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একটি হলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তা এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটি সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা ও সংহতি প্রয়োজন।”এক্স-জেসিডি ফাউন্ডেশনের আহ্বায়ক এবং সিকৃবি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সিকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হক খান সোহেল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক সভাপতি ডা. এইচ.এম নাজমুল হক এবং সাবেক আহ্বায়ক ডা. জামিল আহমেদ।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. ইউসুফ মিয়া, প্রফেসর ড. আজিজ হোসেন ও প্রফেসর ড. কাওছার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তা নেয়ামত উল্লাহ, গোলাম রসুল এবং সিকৃবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে ডা. মশিউর রহমান তোতন, ডা. মো. খালেকুজ্জামান, ডা. কামরুল হাসান লিংকন, ডা. শরিফুল ইসলাম জুনায়েদ ও বর্তমান সদস্য সচিব সোহান তালুকদার।

রাজনৈতিক নেতাদের মধ্যে ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয় উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান ছাত্রনেতা অংশ নেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!