মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হ ত্যা মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রে ফ তা র ড. মো. দিদার চৌধুরী হলেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক সিলেটের জৈন্তাপুরে পাথর ক্রাশিংয়ের দায়ে ২ মিলকে জরিমানা বিশ্বনাথে ঝোপ থেকে নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ সিসিকে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে, নতুন প্রশাসকের ৬ অগ্রাধিকার ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি

জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। রবিবার (১ মার্চ) তিনি এই নির্দেশ দেন। ওইদিন জেলা প্রশাসক সারওয়ার আলম পুরো ওভাসিজ সেন্টার ঘুরে দেখেন এবং প্রতিটি দোকান কোটা বা বিভিন্ন পতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পাশাপাশি দ্রুত তাদের জিনিসপত্র সরিয়ে নিতে বলেছেন।

সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অনেক আগেই এ ভবনটির মেয়াদ পেরিয়েছে। এ অবস্থায় আপনাদেরও অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তা শুনছেন না। উল্টো রিট করা হয়েছে। তিনি বলেন, এতে কি লাভ হবে? কিছুই হবে না শুধু সময় নষ্ট হবে। এই সময়টা আর নষ্ট করবেন না।

রমজানের পরপরই বিল্ডিংটি ভাঙা হবে। আমি আপনাদের সহযোগীতা চাই। সবাই সহযোগীতা করলে এখানে নতুন ভবন হবে এবং নতুন ভবনে পুরানো ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন। তিনি আরও বলেন, এখন এই সিলেটের মানুষ প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

এখন ভাঙলে নতুন ভবন পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। লাভটা হবে এই সিলেটেরই। ঈদের পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে। সিলেটের জেলা প্রশাসক এরমধ্যে সবাইকে নিজেদের পণ্য বা জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!