মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে মা ও ভাইয়ের পর তরুণীর আ ত্ম হ ত্যা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাবলি বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাবলি বেগম উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মখলিছ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন তার বাবা ও এক ভাই পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে বারান্দার টিনের চালা খুলে ঘরে প্রবেশ করেন।

পরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবলির দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবার সূত্রে আরও জানা গেছে, এর আগে বাবলির মা ও বড় ভাইও আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!