শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

কলেজ ছাত্রাবাসের টিন বিক্রির অভিযোগে ছাত্রদল সভাপতি-সম্পাদককে অব্যাহতি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।

গতকাল বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয় জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

কলেজ সূত্র জানায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ ওঠে, ওই মালামাল বিক্রি করা হয়েছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ছাত্রদল নেতা সরকারি মালামাল বিক্রির ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান, লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কাছে লিখিত আবেদনের কপি আছে।

কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের মাধ্যমে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে।’ ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, ‘জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!