রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

রাষ্ট্রপতি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন : নুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, রাষ্ট্র চালানো ছেলেমানুষি নয়। অন্তর্বর্তী সরকার তামাশা করছে। তাই এই সরকারকে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নিতে বললেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুরে এক দোয়া ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নুর বলেন, আপনাদের নেতা বানানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। গেল দেড় দশকে বিরোধী নেতাদের জেলে পুরে দেশে ভারতীয় তাঁবেদারি কায়েম করা হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসালাম, কিন্তু তারা আমাদের সঙ্গে তামাশা করছে। জাতীয় সরকার গঠন না করে পদে পদে বাধান সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্র চালানো ছেলেমানুষি না। তাই ৬ মাসের মধ্যে তল্পিতল্পা গোছানোর প্রস্তুতি নেন।

এক মাস সময় দিলাম, শহীদদের এক কোটি টাকা দেবেন আর আহতদের ৫০ লাখ টাকা করে দিতে হবে। ভংচং বাদ দেন, এক মাসের মধ্যে সবার পাওনা দিয়ে দেবেন’, যোগ করেন তিনি।

নুর বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করল কি করল না সেটা ব্যাপার না। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। যিনি মিথ্যাচার করেন তার সেই পদে থাকার অধিকার নেই। রাষ্ট্রপতি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন। ওনাকে সুযোগ দেয়া যাবে না।

আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও ফনা তুলে আঘাত করবে মন্তব্য করে তিনি বলেন, গুহা থেকে আওয়ামী লীগের নেতারা যতই আস্ফালন দেখান না কেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। মানুষকে আহত নিহত করে শেখ হাসিনা এ দেশে রাজনীতি করবে তা হতে দেয়া যাবে না।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, কয়েকজনকে দেখে মনে হয় সব আন্দোলন তারাই করেছেন। কিন্তু ২০১৮ ভুলে যাবেন না। গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের ভূমিকা এ দেশের মানুষ জানে।

তিনি বলেন, শেখ হাসিনার বিদায় হলেও সরকারের সব শাখায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে। ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। পুলিশের নামে মামলা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!