মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সোবহানীঘাট থেকে বিদেশি মদসহ আটক ১

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ২০ বোতল বিদেশি মদসহ মো. আলী (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ—McDowell’s No 1 এবং Officer’s Choice Blue Pure Grain Whisky—উদ্ধার করা হয়। আটককৃত মো. আলী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উত্তর মোহাম্মদপুর এলাকার বশির মিয়া বশুর ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!