শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার আলু বাগান এলাকায় সংরক্ষিত ‘লাল পাথর’ লুটের মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই লুটপাটের সচিত্র সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম সিলেট’-এর মাল্টিমিডিয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদকে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ওই নেতা।

লুটপাটের নেপথ্যে কে? স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন আলু বাগান এলাকা থেকে কয়েক লক্ষ টাকার লাল পাথর অবৈধভাবে উত্তোলন ও পাচার করা হচ্ছে। এই চক্রের মূল হোতা হিসেবে পরিচিতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি প্রকাশ্যে এই লুটপাট চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিককে প্রাণনাশের হুমকি:- সম্প্রতি আব্দুল হান্নানের পাথর লুটের চিত্র নিয়ে ‘ক্রাইম সিলেট’-এর মাল্টিমিডিয়ায় একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হান্নান সংবাদকর্মী জাহিদুল ইসলাম জাহিদকে প্রকাশ্যে এবং মুঠোফোনে হুমকি প্রদান করেন। তিনি জাহিদুলকে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তার হাত-পা কেটে ফেলা হবে এবং প্রাণে মেরে ফেলা হবে।

স্থানীয় ও গণমাধ্যমকর্মীদের প্রতিক্রিয়া:- এ ঘটনায় জৈন্তাপুর ও সিলেটের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন তুলে অনেকে বলছেন, একজন চিহ্নিত অপরাধী একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে সাংবাদিককে হুমকি দেওয়ার সাহস পায়?

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!