শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের দেউন্দি চা বাগানে আবারও ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাগানের ১২ নম্বর সেকশনে একটি গাড়ি নিয়ে প্রবেশ করলে বাগানের চৌকিদাররা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে গাড়িসহ দুই সন্দেহভাজন ডাকাতকে আটক করেন।

বাগান কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে একই সেকশনে দুর্বৃত্তরা প্রবেশ করে এক চৌকিদারকে বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বাগানের নিরাপত্তা জোরদার করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি সন্দেহজনক গাড়ি বাগানে প্রবেশ করলে দায়িত্বরত চৌকিদাররা তাদের আটক করেন এবং সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

পরে থানায় খবর দেওয়া হলে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িসহ আটক দুইজনকে থানায় নিয়ে যায়। চৌকিদাররা আটক দুইজনকে আগের ঘটনার সঙ্গেও জড়িত বলে শনাক্ত করেছেন বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি রানিগাঁও ইউনিয়নে এবং অপরজনের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!