শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক বহিষ্কার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিককে সাংগঠনিক সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দলের নেতা কর্মীদের তার সাথে যোগাযোগ না রাখারও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক ওসমান গনির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় সিলেট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে টিটন মল্লিককে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই বহিষ্কার আদেশে অনুমোদন করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় একটি পিকআপ গাড়িতে দুটি মহিষ নিয়ে যাওয়ার পথে সেই গাড়িটি ছিনতাই চেষ্টা অভিযোগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিকসহ ২ জনকে আটক করে স্থানীয় জনতা।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আটক ২জনসহ আটকৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ- ১৩-৪১৬০) ও মাহিষ বোঝাই পিকআপটি থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!