শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

নবীগঞ্জের পানিউমদা বাজারে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে তোলার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পানিউমদা বাজারের সোনা মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে হঠাৎ তিনতলা বিশিষ্ট সোনা মিয়া মার্কেটের নিচতলায় অবস্থিত তোলার গোডাউন ও একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো নিচতলায়। মার্কেটের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের একটি শাখা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস স্টেশন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে ততক্ষণে গোডাউনে রাখা তোলা ও দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাহুবল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!