রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ১৩ জন নেতা। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৯ জানুয়ারি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট নেতারা তাদের পদত্যাগের কথা জানিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন— হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান, সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

এ বিষয়ে এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মীর দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি পদত্যাগের বিষয়টি শুনেছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট নেতারা তাদের পদত্যাগের কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!