বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিয়ানীবাজারে অসহায় বৃদ্ধাকে ঘিরে স্থানীয়দের মানবিক উদ্যোগ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

অসহায় চোখে তাকিয়ে থাকা এক বয়োবৃদ্ধা নারী—ক্লান্ত শরীর, বিষণ্ন মুখ। বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ি এলাকার যাত্রী ছাউনিতে কয়েক সপ্তাহ ধরে এমন করুণ চিত্রই চোখে পড়ছে। গেল ২–৩ সপ্তাহ ধরে অসুস্থ অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তিনি।

বয়সের ভার, অসুস্থতা আর একাকিত্ব মিলিয়ে জীবন যেন তার কাছে হয়ে উঠেছে অসহনীয়। এমন অবস্থায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর তারা এগিয়ে এসে ওই বয়োবৃদ্ধা নারীকে আশ্রয় দেন, খাবার ও প্রাথমিক দেখভালের ব্যবস্থা করেন। বর্তমানে তাকে বাগবাড়ি যাত্রী ছাউনিতে রাখা হয়েছে এবং স্থানীয়দের তত্ত্বাবধানে তিনি অবস্থান করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় বয়োবৃদ্ধা নারী জানান, তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটক গ্রামে। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের কষ্ট ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারকে অবগত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের উদ্যোগে দ্রুত ওই অসহায় নারীর চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!