বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জৈন্তাপুরে বৃদ্ধা নারীর আ ত্ম হ ত্যা

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা নারী। নিহতের নাম মাধবী কর্মকার (৬০)। তিনি জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল ইউনিয়নের হাবিব চা বাগানের হাবীব নগর এলাকার বাসিন্দা এবং মৃত চিমল কর্মকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৭ জানুয়ারি আনুমানিক বিকেল ৫টা থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে যেকোনো এক সময়ে বসতঘর সংলগ্ন গোয়ালঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাধবী কর্মকার। পরে স্বজনরা বিষয়টি জানতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!