বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোলাপি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র সংস্কার হবে, দেশ এগিয়ে যাবে : বিভাগীয় কমিশনার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট। গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র সংস্কার হবে এবং দেশ এগিয়ে যাবে। আর ‘না’ ভোট দিলে দেশে আবারও ফ্যাসিবাদী ব্যবস্থার প্রচলন ঘটবে। গতকাল মঙ্গলবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ বেতার, সিলেট আয়োজিত ‘গণভোট ও নির্বাচন: বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা একটি সাংবিধানিক অধিকার। গত ১৬ বছরে দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসন যে অবস্থায় ছিল- তা পর্যালোচনা করেই ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। আপনি যদি ‘না’ অপশনে যান, তাহলে কিছুই পাবেন না। আর যদি ‘হ্যাঁ’ ভোটের অপশনে যান, তাহলে সবকিছুই পাবেন।

দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে নিতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সরকার এই নির্বাচন উৎসব সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো মহল ভয়ভীতি প্রদর্শন কিংবা গুজব ছড়িয়ে জনগণকে ভোট প্রদান থেকে বিরত রাখতে পারবে না।

তিনি আশা প্রকাশ করেন, সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করবে। অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোঃ তারিক।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ বেতার সিলেটের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দ গণভোট ও নির্বাচন নিয়ে সংগীত পরিবেশন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!