বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট মহানগরীতে পুলিশের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

সিলেট ৩০ জানুয়ারি সিলেট মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়। রে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন করা যাবেনা।

একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে : মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!