বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোলাপগঞ্জে প্রবাস থেকে স্বামী দেশে ফেরার পর গৃহবধূর লা শ উ দ্ধা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় হোছনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং ৩ মেয়ে ও এক ছেলের জনক।

জানা যায়, শামীম আহমদ সৌদি আরব প্রবাসী। ৬ মাস পর বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফিরেন তিনি। তবে হোছনা বেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূ হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ।

এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়।

এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!