বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

হাউজিং এস্টেট এলাকায় দোকান থেকে ৫ লাখ টাকার ব্যাটারি চুরি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় একটি টায়ারের দোকান থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুহেল আহমদ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী রুহেল আহমদ হাউজিং এস্টেট এলাকার শুভেচ্ছা-৫৮ নম্বর বাসার আইনুল মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর হাউজিং এস্টেট গেইট সংলগ্ন এলাকায় রুহেল আহমদের ‘ইয়াছিন টায়ার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান।

পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন সার্টারের দুটি তালা নেই এবং সেটি কিছুটা উপরে তোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানে থাকা ৩২টি ১২ ভল্টের নতুন ব্যাটারি এবং গ্রাহকদের চার্জে রাখা আরও ১০টি ব্যাটারি অর্থাৎ মোট ৪২টি ব্যাটারি চুরি হয়ে গেছে।

চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রুহেল আহমদ দেখেন বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ২ থেকে ৩ জন বা ততোধিক অজ্ঞাত চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা প্রথমে সিসি ক্যামেরাটি ঝুলিয়ে নিচে ফেলে দেয় যাতে তাদের চেহারা স্পষ্ট না বোঝা যায়।

এরপর ভোর ৫টা পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে তারা দোকানের ভেতর থেকে ব্যাটারিগুলো সরিয়ে নিয়ে যায়। রুহেল আহমদ চুরির বিষয়টি জানার পর তিনি স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। নিজের উদ্যোগে চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, তদন্ত সাপেক্ষ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!