মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

সিলেটে রাবার বাগানে খালাতো বোনকে ধ র্ষ ণ কারী ভাই গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সিলেটে রাবার বাগানে খালাতো বোনকে ধর্ষণকারী ভাইকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃত মনির মিয়া (২৫) সিলেটের জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ জানায়, ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। বিবাদী ভিকটিমের সম্পর্কে খালাতো ভাই হয়। ভিকটিমের মাতা এক বছর পূর্বে মৃত্যু বরণ করে এবং মৃত্যুর পূর্বে ভিকটিমের মাতা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন।

ঐ বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত। সেই সুবাধে বিবাদীর মোবাইল নাম্বার মালিকের বাসায় দেওয়া ছিল। ঘটনার দিন গত ৩১ অক্টোবর রাত ৯ টায় ভিকটিমের বাড়িতে এসে বিবাদী জানায় যে, বিশ্ববিদ্যালয় এলাকার ঐ বাসার মালিক ফোন দিয়েছে তাদের বাসায় গেলে কিছু টাকা দিবে।

তখন বাসায় ভিকটিমের পিতা না থাকায় বিবাদী ভিকটিমকে নিয়ে ঐ মালিকের বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে টিলার উপর রাবার বাগানে পৌঁছালে বিবাদী ভিকটিমকে জঙ্গলের আড়ালে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য মৃত্যুর হুমকি দেয়।

পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে ভিকটিমের পিতা এবং পরিবারকে বিষয়টি জানায়। তখন ভিকটিমের বাবা বিবাদীর পিতা-মাতাকে ঘটনার বিষয় জানালে তারা বিষয়টি আপোষের জন্য প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে ভিকটিমের পিতা রাজি না হয়ে এসএমপির জালালাবাদ থানায় ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন।

পরে শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাবার বাগানে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেটের এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!