বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দুর্নীতির মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। নিম্ন আদালতের সেই রায় বাতিল করে সাজার রায়ের বিরুদ্ধে বাবরের করা আপিল মঞ্জুর করে আজ বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তবে অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর। সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলায় ২০২১ সালের ১২ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত। বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বাবরের করা আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন।

তবে সাজা বাতিল হলেও এখনই মুক্তি পাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে বাবরের বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা মডেল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় ২০০৭ সালের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাবর নেত্রকোনা-৪ আসন থেকে ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ সময়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!