মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

গোয়াইনঘাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শামীম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর জি.এস.আর.এম রুমা রহমান বর্না, রোভার রুহেল, রোভার মুহিদ, রোভার খাদিজা, রোভার সুমাইয়া সহ স্কাউট গ্রুপের অন্যান্য রোভার ও স্কাউট সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!