মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

সিলেটের কোম্পানিগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধী যুবককে নির্যাতন, আ ট ক ১

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে মধ্যযুগীয় কায়দায় এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার প্রতিবন্ধী জালাল মিয়া (২৪) ওই গ্রামের মৃত আলি আকবরের ছেলে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এ ঘটনায় ইরফান আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি একই গ্রামের ওসমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কয়েকজন। পরে আহত জালাল মিয়াকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মাতা শিরিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, ঘটনা জানার পরপরই আসামিদের ধরতে অভিযান চালায়। পুলিশ এরই মধ্যে আরফান আলী নামে একজনকে আটক করেছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!