মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

সিলেটে ৪টি আসনে নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন করে আরও ৩৬ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট বিভাগের ৪টি গুরুত্বপূর্ণ আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম প্রকাশ করেন। দলীয় সূত্রে জানা যায়, এই মনোনয়নগুলো সিলেট বিভাগের নির্বাচনী এলাকার রাজনৈতিক ভারসাম্য ও ভোটের পরিস্থিতি বিবেচনা করে দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য আসনেও প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। সিলেট বিভাগের চারটি আসনে মনোনীত প্রার্থীরা হলেন- সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা আরিফুল হক চৌধুরীকে নির্বাচনী ক্ষেত্রে দলের শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে দলীয় প্রার্থী হয়েছেন ড. রেজা কিবরিয়া, সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে। নির্বাচনী অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তাকে এই আসনের প্রধান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!