বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। একইসঙ্গে নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।’  বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!