মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নি হ ত ৭, আ হ ত ১৫০

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এতে ১৫০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে।

রাজধানী কাবুল থেকে সংবাদ সংস্থা এএফপি’র সংবাদদাতারাও এই কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। গত কয়েক মাসে আফগানিস্তানে একটার পর একটা ভূমিকম্প আঘাত হানছে। এর আগে গত ২৪ অক্টোবর ভোরে আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে এতে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

তার আগে গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬ এবং কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। তবে এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

এরও আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.০। সেই ভূমিকম্পে দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হন আরও প্রায় তিন হাজার মানুষ। সূত্র: দ্য ডেইলি জার্গন

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!