মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানকে অপসারণ, চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার একটি স্মারকের আলোকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চেয়ারম্যান আমানকে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তফা মুন্না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার প্রেরিত স্মারকে উল্লেখ, ‘জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ৩৪ (৪) (ক) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক তাঁকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়।’ উল্লেখিত স্মারক পত্রে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯ এর ৩৫ (১) ও (২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আমি গোলাম মুস্তফা মুন্না, উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার, সিলেট সর্বসাধারণের জ্ঞাতার্থে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন, পিতা আব্দুল কাইয়ুম, মিনারাই, মাথিউরা ইউনিয়ন বিয়ানীবাজার সিলেট এর পদটি এতদ্বারা শূন্য ঘোষণা করলাম।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মো. আমান উদ্দিন।

তারেক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন। উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহ জামিনের পর চলতি বছরের ৩০ জুন সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!