সিলেটে বৈষম্য বিরোধী মামলায় আসামি আফতাব উদ্দিন ওরফে আফতাব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা এলাকাস্থ তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বৈষম্য বিরোধ আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বহুল আলোচিত আফতাব উদ্দিন ওরফে আফতাব মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।