বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও স ন্ত্রা সী “বুলেট মামুন” দুই সহযোগীসহ গ্রে প্তা র

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার জায়গীরদার আল মামুন উরফে মামুন আহমদ (বুলেট মামুন) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহপরান (রহঃ) থানা ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বালুচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জায়গীরদার আল মামুন উরফে মামুন আহমদ (বুলেট মামুন) (২০) সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কামদা গাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে।

তারা বর্তমানে বালুরচর সোনার বাংলা এলাকায় বসবাস করছেন। এ সময় তার অপর দুই সহযোগী কিশোর গ্যাং সদস্য শাহপরান থানধীন বালুচর, সোনার বাংলা এলাকার আজমল আলীর ছেলে সৈয়দ আবির হোসেন (১৮) ও খালেদ আহমদের ছেলে রায়হান আহমেদ (১৮) গেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বুলেট মামুন শাহপরান (রহঃ) থানার তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় বুলেট মামুন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টা মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!