বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, না দিলে সিটি মেয়র পদে মনোনয়ন চাই : আরিফ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, ‘সিলেট-১ আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সিলেট-১ আসনে মনোনয়ন না দিলে আমি সিটি মেয়র পদে মনোনয়ন চাই’,।

তিনি বুধবার একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের কিছু অংশের সাথে দ্বিমত পোষণ করে এমনটি জানান। এর আগে অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়—মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন আরিফুল হক চৌধুরী।

এরপর সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে ডিক্লেয়ার করতে হবে এই এলাকায় আমাকে মেয়রের…। আমি এটা বলছি। না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না; আমি আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো কিছু থাকবে না।’

তবে আসসালামু আলাইকুম ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, এ ধরণের কোন বক্তব্য দেননি। বুধবার সন্ধ্যায় ঐ অনলাইন পোর্টালের কাছে তিনি এমনটি জানান। তিনি বলেন, আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, ‘সিলেট-১ আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সিলেট-১ আসনে মনোনয়ন না দিলে আমি সিটি মেয়র পদে মনোনয়ন চাই’,। আর ‘আসসালামু আলাইকুম’ কথাটা বলেছি সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে। কিন্তু গণমাধ্যমে ভুলভাবে আমার বক্তব্য এসেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির পর আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরও বলেন, আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো স্থির করি নাই।

এ সময় বিএনপিকে নিয়ে ‘ষড়যন্ত্র’ চলছে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের একটা কথা বলে রাখি, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে, তার জন্য একটা বিশেষ দল, বিশেষ মহল, নতুন নতুন ফর্মুলা দিয়ে মাঠে-ময়দানে কাজ করছে। আগে আওয়ামী লীগে ঘুম থেকে উঠে বলত বিএনপি ওতা করে, বিএনপি হতা করে, বিএনপি বিএনপি বিএনপি জপতে জপতে তালু জিহ্বা এক করে ফেলত। আর এখন একদল আছেন নাম নেয় না, শুধু একটি বিশেষ দল, একটি বিশেষ দল বলে।’

সেই রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি করে সিলেট সিটি করপোরেশনের এই মেয়র বলেন, ‘আমরার নাম মুখে আনবা না, নাইলে আমরাও হুঁশিয়ার, শেষে আমরাও সবতা কওয়া শুরু করি দিমু। কেউ এত ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চান্দা নেয়, ইতা জনগণে সবতা জানইন। আমার ডানে-বাঁয়েও যদি দেখউন, এরা জমি দখল করে, চাঁদাবাজি করে। তাহলে আমারে জানাইন, আপনারা জনগণের চোখ কান খোলা রাখবা। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো দখলদার—এদের থেকে দূরে থাকার চেষ্টা করবা। যেইন তাইন এরারে নিয়া চলবা, তারারেও আসসালামু আলাইকুম কই দিবা।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!