বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শহীদ সামসুদ্দিন হাসপাতালের সিনিয়র স্টাফ পরিচয়ে রোগীদের সাথে বাবুর্চির দুর্ব্যবহার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে ‘সিনিয়র স্টাফ’ পরিচয়ে সরকারি ওষুধ সংগ্রহ করতে এসে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালের একজন বাবুর্চির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন মাসুক মিয়া। তিনি নিজেকে হাসপাতালের সিনিয়র স্টাফ পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১টার দিকে হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আউটডোরে সরকারি ওষুধ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ১৮-২০ জন রোগী। এ সময় মাসুক মিয়া ৪টি ওষুধের স্লিপ হাতে নিয়ে লাইনের নিয়ম ভেঙে সরাসরি কাউন্টারে ঢুকে পড়েন এবং জোরপূর্বক ওষুধ গ্রহণ করেন।

রোগীদের অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাসুক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে রোগীদের দিকে তেড়ে যান এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তারা সবাই নিজেদের হাসপাতালের স্টাফ পরিচয় দেন।

পরে হাসপাতালের আউটডোর ভবনের বাইরে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা মাসুক মিয়ার পরিচয় জানতে চাইলে, তিনি পুণরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় মাসুক মিয়া সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং তাদের হেনস্তার চেষ্টা করেন।

স্থানীয়রা বলছেন, একজন বাবুর্চি কীভাবে ‘সিনিয়র স্টাফ’ পরিচয় দিয়ে এভাবে ক্ষমতার অপব্যবহার করেন, তা তদন্ত করা উচিত। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘মাসুক মিয়া হাসপাতালের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তিনি গত এক বছর ধরে সাসপেনশনে (সাময়িক বরখাস্ত) আছেন।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!