মোগলাবাজারস্থ মেইন রোডের পূর্বপাশে ধানহাটা রাস্তার মুখে অভিযান চালিয়ে ৯টি মামলার পলাতক আসামী শাহান আহমদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলাবাজার থানার মোগলাবাজার মেইন রোডে পাশ ধানহাটা রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহান মোগলাবাজার থানার সরিষপুর গ্রামের রফিক মিয়া, ও মোছা: মনোয়ারা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে মাদক, গণধর্ষণ, চুরি ও চোরাই মালামালগ্রহণসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।