বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ইফতেখার ওএসডি : যোগ দিচ্ছেন রেজা রাফিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট সিটি কর্পোরেশন ছাড়লেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী। তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ) করে জনপ্রশান মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সচিব ও বর্তমান লক্ষীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রাফিন সরকারকে।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি ও একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়।

আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন উভয় কর্মকর্তা।

নগর ভবনে মঙ্গলবার শেষ কর্মদিবস অতিবাহিত করেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী। তাকে ওএসডি করে জনপ্রশান মন্ত্রণালয়ে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

অপরদিকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রাফিন সরকার জানান, বুধবার তিনি লক্ষীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসাবে তার শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করবেন।

তারপর জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগ দিবেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এনডোর্সমেন্ট করার পর নতুন কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করবেন।

উল্লেখ্য, মোহাম্মদ রেজা রাফিন সরকার ২০০৩ সালে প্রথম সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগ দেন। এরপর সিলেট ও সুনামগঞ্জ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরীর সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ৭ বছর  দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি লক্ষীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!