বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন নারী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সিলেটে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন এক নারী। রোববার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি ওই এলাকার আতোষ আলির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার বউ বাজার এলাকায় হাঁটছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। চালককে সনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!