বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত আ-হ-ত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে সারাদেশের রেল যোগাযোগ ৩ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুতির প্রায় ৩ ঘণ্টা পর জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন এবং একইসঙ্গে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার এলাকায় ওই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসক মো সারওয়ার আলম ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।  এদিকে, রেল যোগাযোগ স্বাভাবিক হলেও লাইনচ্যুত বগি এখনও উদ্ধার হয়নি।

উদ্ধারকারী ট্রেন এখনও আসেনি। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।  দুর্ঘটনার বিষয়ে সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস বলেন, “উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে, শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী এবং ট্রেনের অন্যান্য বগির যাত্রীরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!