বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটের ফুটপাতে গ্যাসবোমা, যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সিলেট মহানগরীর বিভিন্ন ফুটপাত ও রাস্তার পাশে টি-স্টল, হোটেল, রেস্তোরাসহ বিভিন্ন দোকানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে। যার ফলে নগরীতে ফুটপাত ও রাস্তায় ঝুঁকি নিয়ে জনসাধারণ চলাচল করছেন। ফুটপাত ও রাস্তায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে জনসাধারণ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। অথচ একেকটি সিলিন্ডার একেকটি বোমার মতো।

অনেক জায়গায় মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। ফলে যেকোনো সময় এসকল সিলিন্ডার বিস্ফোরণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা। সিলেটের রিকাবীবাজার, বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, স্টেডিয়াম, শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, সুবিদবাজার, শেখঘাট, বালুচর, জিন্দাবাজার, কদমতলী, উপশহর, মাছুদিঘীরপার, মেডিকেল রোডসহ অলিগলিতে অরক্ষিত ও মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ফুটপাতে রেখে চলছে টি-স্টল, চটপটির দোকান, ফাস্টফুডের দোকান ও হোটেল ব্যবসা।

এছাড়াও সিলেটের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটে অসংখ্য ডাক্তারের চেম্বার, হাজার হাজার রোগী ও ঔষধ সহ বিভিন্ন ধরনের দোকানে সামনে গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা পরিচালনা করছেন ভাসমান ব্যবসায়ীরা। এসব গ্যাস সিলিন্ডার থেকে যেকোনো সময় বিস্ফোরণে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

অরক্ষিত ও মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে সিলেট কল্যাণ সংস্থা (সিদকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও এসব বন্ধে বা তদারকির কোন খবর নাই।  

এদিকে বিস্ফোরক অধিদপ্তর জানিয়েছে, নগরের ফুটপাত বা অস্থায়ী দোকানে সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ অবৈধ। তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি। ফায়ার সার্ভিসও বলছে, গ্যাস সিলিন্ডার চুলা থেকে অন্তত তিন থেকে চার ফুট দূরে রাখতে হয়; রোদ ও তাপ থেকে দূরে রাখতে হয়; চার বছর পরপর সিলিন্ডারের ‘হাইড্রো টেস্টিং’ জরুরি। কিন্তু এসবের কিছুই মানা হচ্ছে না।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া সতর্ক করে বলেন, “চুলার তাপ যদি সিলিন্ডারে লাগে, তখনই বড় দুর্ঘটনা ঘটে। তবে বিক্রেতাদের দাবি, “অনেক দিন ধরেই এভাবে চলছে, এখনো কিছু হয়নি।” সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” বিস্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মোস্তফা ফারুক বলেন, “এগুলো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!