বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হা ম লা, ৫ পুলিশ সদস্য আ হ ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটকানোর সময় পুলিশের ওপর পরিবহন শ্রমিকরা হামলা চালায়। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালীন সময় একটি বালুবাহী ট্রাক যথাযথ কাগজপত্র না থাকায় আটক করা হয়। পরে পরিবহন শ্রমিক নেতা মাহফুজ আহমদের নেতৃত্বে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং আটক করা ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সতর্ক থাকার পাশাপাশি পরিবহন শ্রমিকদের সঙ্গে সুষ্ঠু সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি উঠেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!