রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিকের দায়িত্বে পেলেন এহতাশাম হক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় সাংগঠিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির যুগ্ম আহবায়ক এহতাশাম হককে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সহস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে লন্ডনের সাবেক কাউন্সিলর এহতাশামকে এ দায়িত্ব দেওয়া হয়।

এহতাশাম হক দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নাহিদ ইসলাম ঘোষিত নতুন বাংলাদেশের ইশতেহার -২৪ দফা ড্রাফট কমিটির প্রধান। এহতেশাম হক আগামী জাতীয় সিলেট-১ আসনে এনসিপির সম্ভাব্য সংসদসদস্য প্রার্থী। তিনি যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলেন।

এ সময় তিনি হাউজিং ও রিজেনারেশন সাব-কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লেবার গ্রুপের নির্বাচিত মিডিয়া ও কমিউনিকেশনস অফিসার ছিলেন।

এহতেশাম ছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত অন্যরা হলেন ড. আতিক মুজাহিদ রংপুর বিভাগ, ইমরান ইমন রাজশাহী বিভাগ, আশেকিন আলম ময়মনসিংহ বিভাগ, সাইফুল্লাহ হায়দার ঢাকা বিভাগ, নিজাম উদ্দীন ফরিদপুর বিভাগ, এসএম সুজা উদ্দীন চট্টগ্রাম বিভাগ, মো. আতাউল্লাহ কুমিল্লা বিভাগ, ফরিদুল হক খুলনা বিভাগ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!