সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট নগরীর সোনারপাড়া থেকে ৯ দিন ধরে কিশোর নিখোঁজ সিলেট নগরের চা বাগানের মন্দিরে অগ্নিসংযোগ সিলেটে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় ইমামকে চাকরি থেকে অব্যাহতি সিলেট বুরজান চা বাগান থেকে গ্রেপ্তার ৬ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতির ঘটনায় আ হ ত ৪ পুরো রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা কে হতে পারেন যুব ও ক্রীড়া মন্ত্রণালের মন্ত্রী? আলেক্সি নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হ ত্যা করা হয়েছে, দাবি যুক্তরাজ্যের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে : সেনাপ্রধান

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে চলছে।

পিএসসির এক জনসংযোগ কর্মকর্তা জানান, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’ তিনি আরও জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে মোট দুই হাজার ৩০৯ জনকে।

নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও এক হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে।

এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।

অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন যারা, তাদের সবার দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে। সেদিনই নির্ধারিত হবে কারা পাবেন কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!