শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তফসিল ঘোষণা, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৪ অক্টোবর। তবে সেটি দুইদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়।

যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া, কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)। বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে।

বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তারা বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল: 

২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা

২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ

২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানি

২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা ৩০ পর্যন্ত– চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ

২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল

২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা

৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি

১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা

৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ

৬ অক্টোবর – নির্বাচন ও ফলাফল 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!