শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে যেসব দেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আয়োজক দেশগুলোতে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরকে ঘিরে ফুটবল ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। এখন পর্যন্ত স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়া আরও ১৫ দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের খেলার টিকিট।

বাকি আছে আরও ৩০ দেশ। এর মধ্যে কনমেবল (দক্ষিণ আমেরিকা) এবং এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ ৬টি করে দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপ। সেই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জর্ডান, উজবেকিস্তান ও নিউজিল্যান্ড। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হয়েছে ২০২৩ সালের নভেম্বরে, যা শেষ হবে চলতি বছরের ১৮ নভেম্বর।

ইতিমধ্যে আফ্রিকা থেকে নিশ্চিত হয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো ও তিউনিসিয়া। আফ্রিকান অঞ্চল থেকে বাকি আছে এখনো ছয় দল। আফ্রিকার মতো এশিয়া থেকে সরাসরি ৮ দল অংশ নেবে ২০২৬ বিশ্বকাপে। ৬ দল ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিট।

এছাড়াও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা দলকে খেলবে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। ৬ দলের এই প্লে-অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২ দল। আগামী বছর বিশ্বকাপে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬ দল অংশ নেবে। যদিও এই অঞ্চল থেকে কোনো দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে না।

চলতি মাসে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে, যা শেষ হবে আগামী অক্টোবর ও নভেম্বরে ফিফা উইন্ডোতে। ১২ গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে, আর বাকি ৪ দল নির্ধারিত হবে ২০২৬ সালের মার্চে দ্বিতীয় রাউন্ড থেকে।

স্বাগতিক: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে

এশিয়া: জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া

আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া

ওশেনিয়া: নিউজিল্যান্ড

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!