শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আফগানিস্তানকে উড়িয়ে পাকিস্তানের শিরোপা জয়

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ নওয়াজের পাঁচ উইকেটের ঝড়ে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়েছে সালমান আঘার পাকিস্তান। সেই সাথে ৭৫ রানের দাপুটে জয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজের শিরোপাও ঘরে তুলেছে মেন ইন গ্রিনরা। রোববার (৭সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটাররা একেবারেই দাঁড়াতেই পারেননি নওয়াজের ঘূর্ণিতে।

প্রথম ওভারেই সস্তায় বিদায় নেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫), শিকার হন শাহীন শাহ আফ্রিদির। এরপর নিয়মিত বিরতিতে আসতে থাকে উইকেট। সেদিকুল্লাহ আতলকে (১৩) ফিরিয়ে দেন আবরার আহমেদ। কিন্তু আসল ধাক্কাটা দেন নওয়াজ এক ওভারেই দুই উইকেট তুলে নেন, ফিরিয়ে দেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে।

এরপর সাত নম্বর ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। সেই ওভারেই শূন্য রানে বিদায় করেন করিম জানাতকেও। তাতেই কার্যত শেষ হয়ে যায় আফগানিস্তানের লড়াই। এরপর অধিনায়ক রশিদ খানকে (১৭) আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নওয়াজ।

শেষ পর্যন্ত আফগানিস্তান ১২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে। নওয়াজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ২টি করে উইকেট, শাহীন নেন ১টি। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতে ধাক্কা খেয়েছিল। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে ফিরলে বিপাকে পড়ে দল।

এরপর সাইম আইয়ু্ব (১৭) ও ফখর জামান (২৭) কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝের ওভারে রশিদ খান (৩/৩৮) ও নূর আহমেদের (২ উইকেট) ঘূর্ণিতে চাপে পড়ে পাকিস্তান। মোহাম্মদ হারিস (২) ও হাসান নওয়াজ (১৫) সস্তায় ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক সালমান আলি আঘা (২৪) ও নায়ক মোহাম্মদ নওয়াজ (২৫)।

তাদের জুটিতে ১৪১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। অবশেষে সেই রানই যথেষ্টেরও বেশি প্রমাণিত হয়। আফগান ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামিয়ে পাকিস্তান উল্লাসে মাতে শারজাহে। নওয়াজের হ্যাটট্রিক আর দুর্দান্ত স্পেলই এনে দেয় তাদের কাঙ্ক্ষিত ত্রিদেশীয় শিরোপা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!