মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে ঝোপ থেকে নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টার ভেঙ্গে ফেলার নির্দেশ সিসিকে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক ভোগান্তি চরমে, নতুন প্রশাসকের ৬ অগ্রাধিকার ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছর ধরে হরিলুটের অভিযোগ অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয় : প্রতিমন্ত্রী সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র

অর্থ আত্মসাৎ মামলায় আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে আপিলের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে গত ২৪ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকতার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।
এর আগে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।
গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!