সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পাঁচ বছর আগের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- পাঁচ বছর আগে লন্ডনে আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় মানহানির অভিযোগে ঢাকার আদালতে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব এ রায় দেন।

তারেকের পাশাপাশি বিএনপির আরও চার নেতা এ মামলা থেকে খালাস পেয়েছেন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে এ মামলা করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি নোয়াখালীতে দায়ের হওয়া দুটি রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং হবিগঞ্জে ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!