বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রকৃত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : কয়েস লোদী বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে এ বছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা সিলেটে ৩ জন জুয়াড়ি আটক মাধবপুরে ভাতা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা শোকজ খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে যেসব দেশ বাংলাদেশে কোন জ্বালানি কতদিনের মজুত আছে জানালেন বিপিসি ফুরিয়ে আসছে মার্কিন সেনাবাহিনীর ক্ষে/প/ণা/স্ত্রে/র ভাণ্ডার : বেকায়দায় ট্রাম্প

‎কাউন্সিল শেষে মুরারিচাঁদ কলেজে পোস্টার-ব্যানার সরাল ছাত্রদল

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

‎কেন্দ্রীয় নির্দেশনা ও কলেজের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে লাগানো সব পোস্টার, ব্যানার ও লিফলেট সরাল ছাত্রদল। মঙ্গলবার (১২ অগাস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে থাকা এসব প্রচারসামগ্রী তুলে ফেলেন সংগঠনটির নেতাকর্মীরা।

এমসি কলেজ ছাত্রদল জানায়, কলেজের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দলের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখাও এর লক্ষ্য। এর আগে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য মূল ফটক থেকে শুরু করে কলেজের সর্বত্র ব্যানার-ফেস্টুন লাগান ছাত্রদলের প্রতিদ্বন্দ্বীরা। পরে গতকাল সোমবার কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কাউন্সিলে ছাত্রদলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী রাজীব হোসাইন শাহিদ জানান, ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা মিলে ছড়িয়ে থাকা লিফলেট, ব্যানার সরিয়ে ফেলার উদ্যোগ নেন। পরে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে সকল ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেন।

এ বিষয়ে এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় ও কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নিয়েছি। আমরাও ছাত্র সুতরাং আমরাও চাই কলেজ পরিবেশের ভারসাম্য বজায় থাকুক। সাধারণ শিক্ষার্থীরা যাতে ভোগান্তি বা অস্বস্তিতে না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাপতি খান মোহাম্মাদ সামি বলেন, ‘ঘোষিত কাউন্সিলের জন্য ক্যম্পাসে পোস্টার-ব্যানার লাগানো হয়েছিল। যেহেতু কাউন্সিল সম্পন্ন হয়ে গেছে তাই কলেজের পরিবেশের কথা চিন্তা করে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘কলেজটা আমাদের, তাই এর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বও আমাদের। তাছাড়া কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই যাওয়ার আগে ফেস্টুন-পোস্টারগুলো ছিড়ে ফেলার কথা বলেন। কলজের ভারসাম্য রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!