রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিক হত্যা মামলা সহ জুলাই গণঅভ্যুত্থানে নিরিহ ছাত্রজনতার উপর হামলার পলাতক আসামী শফিউল আলম নাদেল কর্তৃক স্যোসাল মিডিয়ায় একটি টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের অপকর্মকে আড়াল করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনাট আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এসব কটুক্তি এতটুকুও প্রভাব ফেলতে পারবে না।

কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছেন সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এসকল কিছু প্রতিহত করতে সবাইকে চেয়ারম্যানের নির্দেশমত একতাবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি অবিলম্বে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন অন্যতায় জনগণ এটিকে প্রতিহত করতে বাধ্য হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!