রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সমালোচনার জেরে বিএনপি থেকে বাদ পড়লেন আওয়ামীলীগ নেতা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

তীব্র সমালোচনার মুখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে। বিএনপির কমিটিতে স্থান পাওয়া আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তাঁর বড় ভাই তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী। শনিবার দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

এতে তিনি সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখা আহ্বায়ক কমিটি সংশোধিত।’ সংশোধিত এ কমিটির তালিকায় দেখা যায় জিল্লুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর পদ পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!