রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

পায়ে চোট পেয়ে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পায়ে চোট পেয়ে বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ওই রাতেই বাসায় ফিরেছেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য সমকালকে বলেন, বুধবার রাতে খালেদা জিয়ার পা মচকে গিয়ে কিছুটা ব্যথা অনুভূত হয়। লিগামেন্টে সমস্যা হতে পারে– এমন শঙ্কা থেকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই গভীর রাতে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মাসল ইনজুরি (পেশিতে আঘাত) পাওয়া গেছে। বড় সমস্যা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসনকে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল। বুধবার রাত ১টা ১৮ মিনিটে খালেদা জিয়াকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার বাসায় ফেরেন ২টা ৫৫ মিনিটে।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন আছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এ বছরের শুরুতে তিনি লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় চার মাস কাটিয়ে ৬ মে দেশে ফেরেন। সবশেষ গত ১৯ জুন রাতেও তিনি একবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসেন। দেশে ফেরার পর থেকে সম্পূর্ণ বিশ্রামে আছেন খালেদা জিয়া। হুইলচেয়ারের সাহায্য ছাড়া তিনি হাঁটাচলা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!